রাণীশংকৈলে সেরা রাধুঁনী প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দেশীয় রান্নার ঐতিহ্য সংরক্ষণ এবং সেটিকে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বরে সেরা রাঁধুনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার ১৭ জন রাঁধুনী অংশ নেন। তারা দেশীয় উপাদানে তৈরি পায়েশ, ক্ষীর, বিভিন্ন প্রজাতির মাছ, রুটি, মুরগি ও খাসির মাংস, ভর্তা, শুটকি ও সিদলসহ বিভিন্ন তরকারি ও খাবার রান্না করে বিচারকদেরকে পরিবেশন করেন।
বিচারকের দায়িত্বে ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, মহিলা ভাইস চেয়ারম্যন শেফালি বেগম, উপজেলা চেয়ারম্যনের সহধর্মিণী আনোয়ারীন আভা, পৌরমেয়র মিসেস বেগম সুলেখা খানম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন।
প্রতিযোগিতায় পায়েস রান্নায় সাবিনা ইয়াসমিন প্রথম ,রুটি ও মাংসভূনায় সারমিন আকতার দ্বিতীয় এবং মাংসের আচার রান্নায় লাইলী বেগম তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ীদের পুরষ্কার ও সনদ দেয়া হয়। বাকী প্রতিযোগিদের সান্ত্বনা পুরস্কার দেয়া হয়।
পরে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিত সাহা, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী ও তার পত্নী নিলুফা শিরিন সুমী, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার বেলালউদ্দিন, প্রেসক্লাব পুরাতনের সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম সহ-সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা তথ্য কর্মকর্তা হালিমা আকতার, উপজেলা সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান ও সিনিয়র সহকারী শিক্ষিকা মেহবুবা আক্তার স্নিগ্ধা।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার