রাতে নিখোঁজ, সকালে ওয়াশিং মেশিনে মিলল শিশুর মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। মা সারা রাত কাজে ছিলেন। সকালে বাড়ি ফিরে ছেলেকে দেখতে পাননি মা। শুরু হয় খোঁজাখুঁজি। অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেন ওই দম্পতি। অবশেষে বাড়ির ওয়াশিং মেশিন থেকে সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি আমেরিকার টেক্সাসের। ওই ঘটনা হত্যা না অন্যকিছু সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত কয়েক বছর ধরে ট্রয় খোইলারকে দেখভাল করছিলেন টেক্সাসের নিঃসন্তান ওই দম্পতি। ২০১৯ সালে ট্রয়কে দত্তক নেন তারা।
ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না ট্রয়কে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ছেলেটির মা একটি হাসপাতালে নার্সের কাজ করেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়ি ফিরে ছেলের খোঁজ করেন তিনি। বাবা সে সময় ঘুমিয়ে ছিলেন। ২-৩ ঘণ্টা ধরে খোঁজার পর তারা পুলিশে খবর দেন। পরে ওয়াশিং মেশিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। আমেরিকার টেক্সাসের এই ঘটনায় বিস্মিত অনেকে। কে বা কারা এ ঘটনার পেছনে জড়িত তা এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খুনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। এমনকি, শিশুটিকে খুন করে ওয়াশিং মেশিনে ঢোকানো হয়েছে নাকি, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে খুন করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।’
তিনি আরও জানান, সারা শরীরে পোশাক পরিহিত অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে। ঘটনাটি সম্পর্কে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬



