ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৪:৪০:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাতে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকাসহ দেশের চার বিভাগের দুই এক জায়গায় আজ রাতে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (২৫ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ গণমাধ্যমকে বলেন, সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির পরিমাণ দক্ষিণাঞ্চলে বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।