রাতে রাজধানীতে ৯ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ১২ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
রোববার সকাল ৬টা থেকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগের দিন রাতে রাজধানীতে নয় বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে আরামবাগ নটরডেম কলেজের পুলিশ বক্সের পাশে, সাড়ে ৮টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে, রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে, রাত সাড়ে দশটার দিকে শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের বাসে, রাত পৌনে ১১টার দিকে কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় শিকড় পরিবহনের যাত্রীবাহী বাসে ও রাত ১১টা ৩৮ মিনিটে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে ও রাত ১২টায় রূপনগর থানার সামনে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
চারটি বাসে আগুনের খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে রাত ৮টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে।
তিনি আরও বলেন, রাত ৮টা ৩০ মিনিটে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ৮টা ৩৫ মিনিটে সেখানে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট।
রাশেদ বিন খালিদ বলেন, রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে। এ ছাড়া রাত সাড়ে ৯টায় যাত্রাবাড়ী ফল-পট্টির সামনে অনাবিল পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।
সবশেষ খবর অনুযায়ী বাসের নাম, হতাহত ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, রাজধানীর কাফরুল থানার আগারগাঁও তালতলা এলাকায় শিকড় ও শেরেবাংলা নগর থানার পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পঙ্গু হাসপাতালের সামনে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে যাত্রী বেসে উঠে দুর্বৃত্তরা বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে আগারগাঁও তালতলার বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল বাতেন।
তিনি গণমাধ্যমকে বলেন, পৌনে এগারোটার দিকে দুর্বৃত্তরা শিকড় পরিবহনে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ অগ্নিদগ্ধ বা আহত হয়নি। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে।
এদিকে মিরপুর ১৩ নম্বরে কাফরুল থানার বিপরীতে যাত্রীবাহী প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
এছাড়া রাত ১২টায় রূপনগর থানার সামনে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি






