রানা প্লাজার মালিকের মায়ের ৬ বছরের জেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:২২ পিএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানার মা মরজিনা বেগমের ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
একই সঙ্গে রায়ে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং সাভার বাজার রোডের পাঁচতলা আবাসিক বি-৬৯/১ নম্বর বাড়ির এক তৃতীয়াংশ বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় জামিনে থাকা আসামি মরজিনা বেগম আদালতে হাজির ছিলেন। আদালত রায় ঘোষণার পর তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
ঘোষিত ছয় বছর সাজার মধ্যে ২০০৪ সালের দুর্নীতি দমন আইনের একটি ধারায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য তিন বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্পদের হিসাব তলব করলে ২০১৩ সালের ২১ নভেম্বর মর্জিনা ইসলাম সম্পদের হিসাব দাখিল করেন। যেখানে তিনি ৪ কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৭৬৮ টাকার স্থাবর এবং ১ লাখ ৩০ হাজার টাকার অস্থাবর সম্পদ ছিল। উক্ত সম্পদের মধ্যে সাভার বাজার রোডের একটি খতিয়ানের চার শতক জমির উপর পাঁচতলা বাড়ির এক তৃতীয়াংশ, আরেকটি খতিয়ানের বিভিন্ন দাগের ৪১ শতক জমির ৪০ শতাংশ, সাভার বাজার রোডস্থ ৫তলা আবাসিক বি-৬৯/১ নং বাড়ির এক তৃতীয়াংশ, রানা প্লাজা ভবনের নির্মানের ৪০ শতাংশ দেখানো হয়।
দুদক তদন্তে একটি বাড়ির তার অংশে নির্মাণ ব্যায়ের ৪২ লাখ ২০ হাজার ৪৪৮ টাকা এবং রানা প্লাজা ভবন নির্মাণে তার অংশ ৬ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৪৪২ টাকার সম্পদের তথ্য গোপনের তথ্য পায়। ওই অভিযোগে রমনা থানায় ২০১৫ সালের ১২ এপ্রিল মামলা দায়ের করা হয়। পরবর্তীতে দুদক মামলাটিতে চার্জশিট দাখিল করার পর রায় ঘোষণাকারী আদালতে বিচারের জন্য আসে।
২০১৭ সালের ২৯ আগস্ট দুদক তলব করার পরও সম্পদের হিসাব দাখিল না করায় একই আদালত রানা প্লাজার মালিক সোহেল রানার তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন।
রানা প্লাজার ভবন ধ্বসের পর সোহেল রানার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়। যার মধ্যে একটি মামলার রায় ঘোষণা করেছে আদালত। অপর চারটি মামলার মধ্যে রয়েছে, ভবন ধ্বসের ঘটনার হত্যা মামলা, ভবন নির্মাণে দুর্নীতির মামলা, অস্ত্র মামলা ও ভবন নির্মাণে দুর্নীতির মামলা। ওই মামলাগুলো বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে বিচারাধীন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা


