ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৭:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’

রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরে চমক দেখালেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। গত শুক্রবার মুক্তি পায় তার নতুন সিনেমা ‘মারদানি থ্রি’। শুরুটাও হয়েছে ভালো আয় দিয়ে; মুক্তির প্রথম দুই দিনে ভারতের বাজারে ১০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। 

পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি প্রথম দিনেই আয় করে ৪ কোটি রুপি। তবে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

‘মারদানি থ্রি’ রানি মুখার্জির এই ফ্র্যাঞ্চাইজিটি আগের দুই সিনেমার ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিন ৩ কোটি ৮০ লাখ রুপি এবং সিরিজের প্রথম সিনেমা ‘মারদানি’ ৩ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল। সেই তুলনায় সিরিজের তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে।

এদিক, বক্স অফিসে সানি দেওলের ব্লকবাস্টার সিনেমা ‘বর্ডার টু’-এর দাপট থাকা সত্ত্বেও নিজের জায়গা ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। 

উল্লেখ্য, ‘বর্ডার টু’ মুক্তির মাত্র নয় দিনে ২৫০ কোটি রুপির গণ্ডি পার করেছে। বড় বাজেটের যুদ্ধভিত্তিক সিনেমার ভিড়েও রানীর সামাজিক প্রেক্ষাপটের থ্রিলারটি দর্শকদের টানতে সক্ষম হচ্ছে।