রানির প্রতি শ্রদ্ধা জানাতে আজও উপচেপড়া ভিড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে দ্বিতীয় পূর্ণ দিন রাখা হচ্ছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ রানির প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছেন।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় রাত ১টায় রানির প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারিটি প্রায় ৪ দশমিক ৯ মাইল (৭ দশমিক ৮ কি.মি) লম্বা হয়েছে৷ প্রয়াত রানিকে শ্রদ্ধা জানাতে তাদের অপেক্ষা অন্তত ৯ ঘণ্টা হয়েছে। দীর্ঘ এই সারিটি দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথওয়ার্ক পার্ক পর্যন্ত বিস্তৃত।
রানিকে শ্রদ্ধা জানাতে যারা সারিতে যোগ দিতে চান, তাদের জন্য হালনাগাদ তথ্য প্রদানের জন্য যুক্তরাজ্য সরকার ইউটিউবে একটি লাইভ ট্র্যাকার প্রকাশ করেছে, যা লাইনের দৈর্ঘ্য প্রকাশ করে।
মানুষকে সতর্ক করা হয়েছে যে তাদের অনেক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে, কারণ সারি ক্রমাগত বাড়ছে। যারা সারিতে যোগদান করবে তারা হাতে পড়ার ব্যান্ড পাবে, যাতে তারা পানীয় কিনতে বা প্রয়োজনে টয়লেটে যেতে পারে।
বুধবার ব্রিটিশ স্থানীয় সময় বিকেল ৫টায় ওয়েস্টমিনস্টার হলে শ্রদ্ধা জানাতে রানির মরদেহ রাখা হয়। সোমবার (১৯ সেপ্টেম্বর) অন্ত্যেষ্টিক্রিয়ার দিন সকাল সাড়ে ৬টা পর্যন্ত মরদেহ সেখানে রাখা হবে।
বুধবার রাজকীয় শোভাযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনস্টার হলে নিয়ে আসা হয়। রানির জ্যেষ্ঠ সন্তান ও যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লস, তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিসহ রাজপরিবারের সদস্যরা সেই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
রয়্যাল পতাকায় মোড়া রানির কফিনের ওপরেই রাখা হয় তার মুকুট। রাস্তার দুই পাশে ছিল হাজারও মানুষের ভিড়।
১৯ সেপ্টেম্বর সেখানেই আয়োজিত হবে রানির শেষকৃত্যের অনুষ্ঠান। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এরপর ওয়েস্টমিনস্টার অ্যাবেতেই সমাধিস্থ করা হবে রানিকে।
গেল ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
সূত্র : বিবিসি
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো









