ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১৭:৪৫:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

রান্নার সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট থেকে

ছবি: ইন্টারনেট থেকে

প্রথমবারের মতো দেশে ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)'র মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ভোক্তা পর্যায়ে সরকারি এলপিজি গ্যাসের প্রতি ১২.৫ কেজির সিলিন্ডারের দাম হবে ৫৯১ টাকা। আর বেসরকারি সমান আয়তনের সিলিন্ডারের দাম হবে ৯৭৫ টাকা। আগামীকাল ১২ এপ্রিল থেকে এই আদেশ কার্যকর হবে।

তবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতিমাসেই এই দাম পরিবর্তিত হতে পারে।

আজ সোমবার একসংবাদ সম্মেলনে এই দাম নির্ধারণের ঘোষণা দেয় বিইআরসি।

এতোদিন ধরে একেক স্থানে এলপিজি গ্যাসে দাম একেক রকম নেয়া হতো। চাহিদা সংকটের সময় বাড়তি দাম আদায়ের অভিযোগও পাওয়া যেতো।

এমন প্রেক্ষাপটে ১৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম নির্ধারণের জন্য বিক্রয়কারী কোম্পানিগুলোর দাম নিয়ে গণশুনানি করে বিইআরসি।

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল বলেন, সারা দেশের বিক্রেতাদের এই আদেশ অনুসরণ করতে হবে। কেউ সেটা লঙ্ঘন করলে কোন ভোক্তা যদি অভিযোগ করেন, তাহলে আমরা ব্যবস্থা নেবো।

তবে সিলিন্ডারের মান নিশ্চিত করার বিষয়ে কমিশন কি করবে জানতে চাইলে তিনি বলেন, সিলিন্ডারের মানের বিষয়ে আরো কিছু সংস্থার দায়িত্ব রয়েছে। তারপরেও নিম্নমানের হয়ে থাকলে সেসব সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।

কমিশনের নিয়ম অনুযায়ী, গণশুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দেয়ার নিয়ম। সেই হিসাবে ১৪ এপ্রিল সেই সময় শেষ হচ্ছে। তার আগেই কমিশন থেকে দাম নির্ধারণের এই ঘোষণা এলো।

 

এই বিভাগের জনপ্রিয়