রাবিতে অনার্স চতুর্থ বর্ষ-মাস্টার্সের পরীক্ষা শুরু ২ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের আটকে থাকা পরীক্ষাগুলো নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২ জানুয়ারি, ২০২১ থেকে এ পরীক্ষাগুলো নেয়া হবে। তবে পরীক্ষা হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান এ সভায় সভাপতিত্ব করেন।
এ দিকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সময়ের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। ফিল্ডওয়ার্ক, ইন্টার্নশিপ, মৌখিক ও ইনকোর্স পরীক্ষা সম্পর্কে সংশ্লিষ্ট বিভাগীয় অ্যাকাডেমিক ও পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নেবেন। তাছাড়া পরীক্ষা গ্রহণের সুবিধার্থে পূর্বনির্ধারিত ৩ থেকে ৭ জানুয়ারির শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। আর ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
করোনা সংক্রমণের এ পরিস্থিতিতে এই সভায় শুধুমাত্র অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগারিক ও নির্বাচিত শিক্ষক প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন। অধ্যাপক ক্যাটাগরি ও চ্যান্সেলর মনোনীত সদস্যরা ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুম-এর মাধ্যমে সংযুক্ত হয়ে সভায় অংশ নেন।
-জেডসি
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার






