রাবিতে বসন্তকে বরণ করতে প্রস্তুত শিক্ষার্থীরা
অধরা শ্রেয়সী অথৈ (রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৩ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
রাবিতে বসন্তকে বরণ করতে প্রস্তুত শিক্ষার্থীরা। ছবি : অধরা শ্রেয়সী অথৈ
রাত পেরোলেই পয়লা ফাল্গুন। শুরু হচ্ছে ঋতুরাজ বসন্ত। আর এবছর ভালোবাসা দিবসও একই দিনে হওয়ায় উৎসব যেন আরো জাঁকিয়ে বসেছে। প্রতিবারের মত এবারও ক্যাম্পাসের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের রাস্তায় স্টল দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে স্টলগুলোতে শুরু হয়েছে জমজমাট কেনাবেচা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ব্যবসায়িক উদ্যোগগুলোকে উপস্থাপন করছেন এখানে। ক্রেতারাও শিক্ষার্থীরাই।
ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে এগিয়ে আছেন মেয়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিয়া আশরাফ অনুসখা তার নিজের নামেই অনলাইন ব্যবসার পেইজ খুলেছেন।
তিনি জানান, প্রায় এক বছর ধরে এই কাজ করছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন। 'সব গয়নাই আমি হাতে আঁকি', বললেন তিনি।
সারা বছরই অনলাইনে চলে এসব ব্যবসা। তবে পয়লা ফাল্গুন এবং নববর্ষের মত উৎসবগুলোকে মাথায় রেখে নতুন করে প্রস্তুতি নেন তারা। এমনই এক স্টলের নাম ক্রাফটস বি। দায়িত্বে রয়েছেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মুহী মুনতাকা। দুই বছর ধরে হাতে বানানো কাগজের কার্ডের ব্যবসা করছেন তিনি। তবে এবারে তার স্টলে অন্যান্য পণ্যও রয়েছে।
তিনি বলেন, 'এতদিন আমরা শুধু কাগজের কার্ডই বিক্রি করেছি। এবারের ফাল্গুনকে কেন্দ্র করে টি-শার্ট এবং কিছু গয়নাও বিক্রি করছি।'
এসকল ব্যবসায়িক উদ্যোগকে নিছক শখ নয়, বরং নিজের ক্যারিয়ার হিসেবেই নিতে চান তারা। সমাজ কর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী চলন্তিকা নামে একটি স্টল খুলেছেন। এই নামেই সম্প্রতি অনলাইনে ব্যবসা শুরু করেছেন তিনি। তিনি জানালেন, পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাকেই বড় করে তোলার ইচ্ছা তার। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হতেই যেন তাকে চাকরির পেছনে ছুটতে না হয়।
তবে, কেবল মেয়ে শিক্ষার্থীরাই নয়, ছেলেরাও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আরিফ বসিয়েছেন ফুলের স্টল। স্টল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এটি আমার স্থায়ী ব্যবসা নয়। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেই। ভর্তি পরীক্ষার সময় আমি কুইক সার্ভিস সেবা দিয়েছিলাম।'
শুধুমাত্র পোশাক, ফুল এবং গয়নাই নয়, খাবার এবং পিঠার স্টলও রয়েছে একাধিক। এভাবেই বিচিত্র এবং অভিনব সব আইডিয়া নিয়ে বসন্তকে বরণ করে নিচ্ছেন শিক্ষার্থীরা। সাথে সাথে, স্বনির্ভর জীবনের দিকে এক পা এক পা করে এগোতে শিখছেন।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







