ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

রামকৃষ্ণ মিশন সফর বাতিল মমতার

আপডেট: ০৬:৫৮ এএম, ৬ জুন ২০১৫ শনিবার

1433442624স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশ সফররত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিডিউলে পরিবর্তন হয়েছে। শুরুতে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনের কর্মসূচি থাকলেও শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। এর ফলে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তার সফর শুরু হবে। শনিবার (০৬ জুন) রামকৃষ্ণ মঠ ও মিশনে তার পরিদর্শনকে ঘিরে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও সাড়ে এগারটার নির্ধারিত ওই কর্মসূচি বাতিল করেছেন বলে জানিয়েছেন তার প্রোটেকলের দায়িত্বে থাকা বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া তার সফরসঙ্গী হয়ে আসা ভারতীয় সাংবাদিকরা জানান, মুখ্যমন্ত্রী এখানে আসছেন না বলে আমরা জেনেছি। তিনি হোটেল রেডিসন থেকে সরাসরি হোটেল সোনারগাঁয়ে যাবেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন ও যাবতীয় কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩১ মিনিটে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ‘এ আই ২০৩’ নম্বর উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২৪ ঘণ্টার এ সফরে মমতার সঙ্গে আছেন আরও সাতজন। এদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংবাদকর্মী। এদিকে, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজ  ‘রাজদূত’ অবতরণের মাধ্যমেই শুরু হলো উদীয়মান বিশ্বশক্তি ভারতের প্রধানমন্ত্রীর ৩৪ ঘণ্টার ঢাকা সফর। শনিবার রাত ৯টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে মমতার। ০৬.০৬.২০১৫