রামেক ও মমেক হাসপাতালে আরও ২৫ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিন আরও ২৫ জন মারা গেছেন। এর মধ্যে মমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জন এবং রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল দুটির করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। মমেক হাসপাতালের মারা যাওয়াদের মধ্যে দুজন করোনায় এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালটিতে করোনায় যারা মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের নাজনিন আক্তার এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার জেসমিন আক্তার।
করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের ইলমা, নাসরিন আক্তার, ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুর রউফ, রাবেয়া আক্তার, নেত্রকোনা সদরের আজিজুন্নেসা, পূর্বধলার আফাজ উদ্দিন, খালিয়াজুড়ির নূর জাহান, জামালপুর সদরের রত্না বেগম, বকশিগঞ্জের আবদুল মান্নাফ, গাজীপুর সদরের আবদুর রাজ্জাক এবং টাঙ্গাইলের রাজিয়া বেগমসহ দুইজন।
হাসপাতালের করোনা ইউনিটে এখনো ৪২৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
অন্যদিকে একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে গত এক মাসের মধ্যে সবচয়ে কম মৃত্যুর সংখ্যা এটি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৬ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপর উত্তরবঙ্গের বৃহৎ এই হাসপাতালটিতে প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ২৫ জন পর্যন্ত মারা গেছেন। গত ৩০ দিনের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১১ জনের মৃত্যু হলো। নতুন এই সংখ্যা নিয়ে হাসপাতালটির করোনা ইউনিটে চলতি জুলাই মাসে মোট ৪২২ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মারা যান ৪০৫ জন রোগী।
হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর ছয়জন, পাবনার দুজন এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর চারজন এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১১ জনের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ জন। আর ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৯ জন। হাসপাতালে এখন মোট করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।
-জেডসি
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!



