ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৮:২৫:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন ও উপসর্গে ছয়জন মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের পাঁচজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। এদের বেশিরভাগেরই বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, একই সময়ে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫০৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়। দুই ল্যাবে মোট ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, রামেক হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত জুলাইয়ে ৫৩৫ জনের মৃত্যু হয়। এছাড়া গত জুনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন রোগী।

-জেডসি