ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ৮:২৩:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২১ আগস্ট ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন মারা গেছেন। এদের মধ্যে করোনায় চারজন এবং করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (২১ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর তিনজন এবং নাটোরের একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। 

পরিচালক আরও জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৩৬।

বর্তমানে রাজশাহীর ১২৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৩ জন, নাটোরের ৩২ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ২২ জন, কুষ্টিয়ার আটজন,  জয়পুরহাটের চারজন, মেহেরপুরের দুজন এবং বগুড়ার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২৩ জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৬ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৬ জনের নমুনায়। 

-জেডসি