রামেক হাসপাতালে করোনা ইউনিটে একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৬ আগস্ট ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা গেছেন।
শনিবার (৬ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত দিজেন্দ্রনাথ চন্দ্র দাস (৬৫) রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, রামেক করোনা ইউনিটে শনিবার (৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ১২ জন রোগী। এদের মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন পাঁচজন। ভর্তি অন্য একজন করোনা নেগেটিভ। তবে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাবে জেলার তিনজনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে একজনের করোনা শনাক্ত হয়েছে। করোনার শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে একজন রোগী মারা গেছেন। তিনি করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুই দিন আগে হাসপাতালে এসেছিলেন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। তবে নতুন রোগীও ভর্তি নেই।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল