ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৯:৪২:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

রামেকে করোনায় ও উপসর্গে আরও ২৫ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৪ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে আরও ২৫ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এর মধ্যে কোভিডে আক্রান্ত হয়ে সাতজন ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের তিনজন, নওগাঁর দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার একজন ও যশোরের একজন রয়েছেন। করোনায় মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন ও যশোরের একজন।’

আর উপসর্গে মারা গেছেন রাজশাহীর নয়জন, নাটোরের তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন ও কুষ্টিয়ার একজন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২৩২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৬৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০০ জন।

দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

অন্য দিকে রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৬৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮২ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ।

-জেডসি