ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ২০:৩০:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

রামেকের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৯ জুন ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। বাকি ছয়জনের করোনার উপসর্গ ছিল। এছাড়া করোনামুক্ত হওয়ার পর মারা গেছেন একজন। দশজনের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্য পাঁচজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেলে গত ১ জুন ৭, ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩ ও ১৭ জুন ১০ এবং ১৮ জুন ১২ জন মারা যান।

-জেডসি