ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১:২৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

রামেকের করোনা ইউনিটে আরও ১৪ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৪ জন মারা গেছেন। রোববার (২৭ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৮ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

এদের মধ্যে ৭ জন করোনাভাইরাসে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন এবং নাটোর ও নওগাঁর ১ জন করে মারা গেছেন। এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ২৮ দিনে মোট ৩২০ জনের মৃত্যু হলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৪৮৫ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১৩৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৮৩%।

এছাড়াও হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরেও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৪০৫টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪৪২ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৮ জন।

উল্লেখ্য, জেলা প্রশাসন ঘোষিত রাজশাহী মহানগরীতে চলমান সর্বাত্মক লকডাউন তৃতীয় দফায় আরও ৭ দিন বৃদ্ধি করে আগামী ৩০ তারিখ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

-জেডসি