রামেকের করোনা ইউনিটে ২১ দিনে ২১৬ প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২১ জুন ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসের ২১ দিনে ২১৬ জনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত এটিই রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক মাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
দেশে করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে গত বছরের জুলাইয়ে ১১১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের মে মাসের আগ পর্যন্ত এটিই ছিল রেকর্ড। কিন্তু মে মাসে সেই রেকর্ড ভেঙে যায়। গত মাসে ১২৪ জনের মৃত্যু হয়েছিল করোনা।
জুন মাসে সে রেকর্ডটিও ভেঙে যায়। জুনের ২১ দিনেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২১৬ জনের মৃত্যু হলো।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের গত ২১ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২১৬ জন।
নতুন মৃতদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ ছিলেন। আর ছয়জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া একজন করেনা নেগেটিভ হলেও তিনি শ্বাসকষ্টে মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নাটোরের তিনজন এবং নওগাঁর একজন রয়েছেন।
করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেলে গত ১ জুন মারা যান ৭ জন। এছাড়া ২ জুন ৭, ৩ জুন ৯, ৪ জুন ১৬, ৫ জুন ৮, ৬ জুন ৬, ৭ জুন ১১, ৮ জুন ৮, ৯ জুন ৮, ১০ জুন ১২, ১১ জুন ১৫, ১২ জুন ৪, ১৩ জুন ১৩, ১৪ জুন ১২, ১৫ জুন ১২, ১৬ জুন ১৩ ও ১৭ জুন ১০, ১৮ জুন ১২ জন, ১৯ জুন ১০ এবং ২০ জুন ১০ জন মারা যান হাসপাতালটির করোনা ইউনিটে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



