ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:১২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

রাশিয়ার সমর্থনে ক্রোট প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:২৪ পিএম, ১৬ জুলাই ২০১৮ সোমবার

রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার কিতারোভিক এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। এরই প্রেক্ষিতে এবার কোলিন্দা রাশিয়ার সাথে মার্কিন সংলাপের পক্ষে সমর্থন জানিয়েছেন। এক সাক্ষাতকারে বার্তা সংস্থা এপি’কে তিনি একথা বলেন।

সাক্ষাতকারে কোলিন্দা জানান, তিনি রাশিয়ার সাথে সহযোগিতামূলক কাজের পক্ষে এবং দেশটিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার বিপক্ষে।

তিনি বলেন, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অভিন্ন হুমকির ব্যাপারে আমরা সংলাপ চাই। আমরা একসাথে কাজ করতে চাই।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমি সত্যিই আশাবাদী যে, আমি মনে করি এ দুই নেতা বিশ্বের স্থিতিশীলতা আন্ত-আটলান্টিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দেবেন।


বলকান অঞ্চলের সংঘাত মোকাবেলাসহ আরো বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও অভিমত দেন কোলিন্দা।