ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১০:১৯:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা আজ ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার মহান স্বাধীনতা দিবস আজ

রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীদেবীর শেষ কৃত্য সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:১০ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার

বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ সম্মান জানানো হলোবলিউড অভিনেত্রী শ্রীদেবীকে। লাখ লাখ ভক্ত-অনুরাগীর শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে দক্ষিণ মুম্বাইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হলো শ্রীদেবীর শেষ কৃত্য।

 

এর আগে, সকাল সোয়া ৯টায় অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর মরদেহ নিয়ে যাওয়া হয় আন্ধেরির লোখান্ডওয়ালা কমপ্লেক্সের সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। যেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলো হাজার হাজার ভক্ত। সকাল থেকেই প্রিয় অভিনেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেলিব্রেশন স্পোটস কমপ্লেক্সে ভিড় করছেন ভক্তরা। সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানান মুম্বইবাসী৷ বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সম্পন্ন হয় শেষ কৃত্য৷



শেষ শ্রদ্ধা জানাতে অনুরাগীদের ভিড় উপচে পড়ছে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। একে একে আসছেন বলিউডের বড় থেকে ছোট সব তারকারা।

 

বুধবার মুম্বাইয়ের রাজপথে শ্রীদেবীর শবযাত্রায় হাজার হাজার ভক্ত অনুরাগীর ঢল নামে। স্থানীয় সময় বেলা ৩টার দিকে ভারতের জাতীয় পতাকায় মোড়ানো কাচের বিশেষ কফিনে কোরে, শ্রীদেবীর মরদেহ নিয়ে শুরু হয় শবযাত্রা। এটি মুম্বাইয়ের ভিলে পারলে সেবা সমাজ শ্মশানে পৌঁছাতে প্রায় ৫টা বেজে যায়। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

 

এসময় ভিলে পারলে এলাকার পবন হন্স মহা-শ্মশানের বাইরে ভিড় করে উৎসুক জনতা। এসময় বলিউড তারকাদের মধ্যে দেখা গেছে- অভিনেতা আরবাজ খান, অক্ষয় খান্না, সঞ্জয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, অভিনেত্রী রেখা, হেমা মালিনী, জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, টাবু, সুস্মিতা সেন, এষা দেওল, উর্বশী রাউতেলা, কাজল-অজয় দম্পতি, বিদ্যা-সিদ্ধার্থ দম্পতি, শহিদ-মীরা দম্পতি, শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, দীপিকা পাড়ুকোন, জয়াপ্রদা, সোনম কাপুর, নৃত্য পরিচালক ফারাহ খান, নিমরাত কৌর, ডিজাইনার মনিষ মালহোত্রা, টেলিভিশন তারকা কারিশমা তান্না, মনিশ পল, রাখি সাওয়ান্তসহ প্রমুখ।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মুম্বাই এসে পৌঁছায় শ্রীদেবীর মরদেহ। একইদিন দুবাই সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে কাপুর পরিবারের সদস্য ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদের কাছে শ্রীদেবীর মরদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ।গত শনিবার রাতে দুবাইয়ের একটি হোটেলে বাথটাবে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুর পর মঙ্গলবার রাতে মুম্বাইয়ে পৌঁছায় শ্রীদেবীর মৃতদেহ।