রাষ্ট্রীয় সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ পিএম, ১২ জানুয়ারি ২০২৪ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
টানা চতুর্থবার সরকার গঠনের পর সরকার প্রধান হয়ে রাষ্ট্রীয় সফরে আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের হয়ে এটিই তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।
আগামীকাল সকালে ঢাকা থেকে সড়ক পথে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। এ সফরে তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে দলীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে।
তাঁর এই সফরকে কেন্দ্র করে জেলার সর্বত্র নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁর দুই দিনের সফরের প্রথম দিন সকালে সড়ক পথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। পরে নবগঠিত মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন।
এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন।
এদিন বিকেলে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। যোগ দিবেন মতবিনিময় সভায়। সেখানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।
ওই দিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রী যাপন করবেন এবং পরের দিন রবিবার বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতা-কর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা আওয়ামী ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। শুভেচ্ছা বিনিময় শেষে ওই দিন তিনি আবার সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।
এদিকে, টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে নিজ নির্বাচনী এলাকায় নেতা-কর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার নেতা-কর্মিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তারা এখন খুশির জোয়ারে ভাসছেন।
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, শেখ হাসিনা ৫ম বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন।
তিনি যেমন কৃতজ্ঞতা জানবেন। জনগণও তেমনি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসছেন। তাঁর আগমনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ খুশি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মঞ্চ ও প্যান্ডেল তৈরীর কাজ শেষ হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নেতাকর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। আর প্রধানমন্ত্রী কোটালীপাড়াবাসীকে শুভেচ্ছা জানাতে আসছেন এমন খবরে কোটালীপাড়া জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি দুই দিনের সফরে আসছেন। এসে জাতির পিতার সমাধি সৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন ছাড়াও তিনি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর সফরকে উৎসবমুখর ও নিরাপত্তাময় করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সকলের সমন্বয়ে যথাযথ প্রস্তুতি সম্পন্ন করেছি।
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার











