রাস্তায় ছড়িয়ে দেহ, বিদ্যুৎখুঁটিতে বসে মরছে পাখি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫১ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
সংগৃহীত ছবি
লোহার বিদ্যুতের খুঁটিতে বসলেই মারা যাচ্ছে পাখি। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পাখিদের মৃতদেহ। ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে প্রতিদিনই আট থেকে ১০টি করে পাখির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও পশুপ্রেমীরা।
শুক্রবারও রায়গঞ্জ শহরের ফোয়ারা মোড়ের কাছে ওই বিদ্যুতের খুঁটির নিচে বেশ কিছু পাখির দেহ পড়ে থাকতে দেখা গেছে। চোখের সামনে প্রত্যেক দিন এই দৃশ্য দেখে দেখে ক্ষুব্ধ স্থানীয় দোকানদারেরা।
তাদের অভিযোগ, ওই বিদ্যুতের খুঁটিতে অনেক তারের জট রয়েছে। ওই তারে বসলেই পাখির মৃত্যু হচ্ছে। এ বিষয়ে একাধিক বার বিদ্যুৎ দফতরকে জানিয়েও কাজ হয়নি বলেই স্থানীয়দের অভিযোগ।
বেশ কয়েকটি পাখির দেহ বন দফতরের হাতে তুলে দিয়ে ময়নাতদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় পশুপ্রেমীরা। দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যাল-এর সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, আমরা খবর পেয়ে এসেছি। রায়গঞ্জের ফোয়ারা মোড়ে গত দু’মাস ধরে প্রচুর পাখি মারা যাচ্ছে। একটি নির্দিষ্ট বিদ্যুতের খুঁটিতেই এই ঘটনা ঘটছে। স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের কর্মীদের কাছে বার বার আবেদন জানিয়েছেন। কিন্তু কোনও কাজ হয়নি।
তিনি আরও বলেন, আমরা রায়গঞ্জ বীরনগরের বিদ্যুৎ দফতরে অভিযোগ জানাব। আজ সকালে মৃত পাখিগুলোর দেহ আমরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। পরীক্ষা করে দেখা হবে, মৃত্যুর কারণ কী? তবে আমরা যা শুনেছি তাতে মনে হচ্ছে, একটি নির্দিষ্ট বিদ্যুতের খুঁটিতে শর্ট সার্কিট হওয়ার জন্যই এ ঘটনা ঘটছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি