রাহুলকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ জয়ার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক প্রয়াণে দুই বাংলার শোবিজ অঙ্গনেই শোকের ছায়া নেমে এসেছে। 'চিরদিনই তুমি যে আমার' খ্যাত এই অভিনেতার এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলার তারকারাও সামাজিক মাধ্যমে প্রিয় অভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করছেন।
রাহুল অরুণোদয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে জয়া আহসান একটি দীর্ঘ আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। জয়া লিখেছেন, রাহুল অরুণোদয় ব্যানার্জি… এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী…এ যেন ভাবতেই পারা যায় না…. তার সঙ্গে আলাপ অনেক আগেই, ঝরা পালক- এর সময় প্রথম এবং শেষ কাজ করাএক সঙ্গে।
কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছিলেন অরুণোদয়; চেহারায় হয়তো মিল নেই, তবু যখন তার সঙ্গে অভিনয় করলাম, মনে হলো জীবনানন্দের কবিতার এক নির্বিঘ্ন স্রোত তার অন্তরে প্রবাহিত; সেই পরিচয় থেকেই শিল্পী হিসেবে তার গভীরতা আমায় মুগ্ধ করেছে; অভিনয়ে, কথায়, আদর্শে এবং লেখনীতে যে অরুণোদয় নির্মেদ, মায়াময়, স্পষ্ট এবং চিরন্তন; আজ সেই অরুণোদয়কে মনে করে যেতে চাই প্রতি মুহূর্ত।
জয়া তার পোস্টের শেষে রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতিকূল সময়ে তাকে ও তাদের সন্তান সহজকে আগলে রাখার সাহস জুগিয়েছেন।
জয়া আহসানের এই শোকবার্তায় আবেগঘন মন্তব্য করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। রাহুলের অকাল প্রয়াণে নিজের মর্মবেদনা প্রকাশ করে তিনি লিখেছেন, এটি খুবই দুঃখজনক। একইসঙ্গে তিনি রাহুলের আত্মার শান্তি কামনা করেছেন। জয়ার পোস্টে শাহনাজ খুশির এই মন্তব্য দুই বাংলার শিল্পীদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও রাহুলের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়।
এদিকে ওপার বাংলার এই অভিনেতার প্রয়াণে শোকাতুর অভিনেতা চঞ্চল চৌধুরীও। নিজের ভেরিফাইড ফেসবুক স্টোরিতে রাহুলের একটি শৈল্পিক ছবি শেয়ার করে চঞ্চল লিখেছেন, তোমার দেওয়া আনন্দ আর রেখে যাওয়া ভালোবাসার মাঝেই তোমার স্মৃতি চিরকাল অম্লান থাকবে। রাহুলের হাস্যোজ্জ্বল স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চঞ্চল আরও উল্লেখ করেন, তারা রাহুলকে ভীষণভাবে মিস করবেন।
চিত্রনায়িকা পূজা চেরীও রাহুলের এমন আকস্মিক চলে যাওয়া বিশ্বাস করতে পারছেন না। ফেসবুকে রাহুলের একটি সাদাকালো ছবি পোস্ট করে তিনি তার বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন। ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আনবিলিভেবল’ বা অবিশ্বাস্য।
উল্লেখ্য, গত রোববার দিঘার তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে ডুবে নিখোঁজ হন রাহুল। পরে তার মরদেহ উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতাল ও পরে ময়নাতদন্তের জন্য তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠানো হয়। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা জানিয়েছেন, রাহুলের শরীরে পানিতে ডুবে মৃত্যুর স্পষ্ট লক্ষণ পাওয়া গেছে। তার ফুসফুস ও খাদ্যনালিতে প্রচুর পরিমাণে বালু ও নোনাপানি জমা ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি অন্তত এক ঘণ্টার বেশি সময় পানির নিচে ছিলেন। ফুসফুস অস্বাভাবিক ফুলে যাওয়ায় অক্সিজেন আদান-প্রদান বন্ধ হয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল








