রাহুলের মৃত্যু ঘিরে উত্তাল টলিউডে, পাঁচজনের বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
ভারতের টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া এখনো কাটেনি বিনোদন অঙ্গনে। তবে শোককে শক্তিতে রূপান্তর করে এবার স্বামী হারানোর বিচার পেতে আদালতের দ্বারস্থ হলেন স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুটিং সেটে চরম অব্যবস্থাপনা ও নিরাপত্তার অভাবকে দায়ী করে নামী প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
ওড়িশার তালসারি সমুদ্রে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন তলিয়ে যান রাহুল। এরপর থেকেই টলিপাড়ায় ওঠে প্রতিবাদের ঝড়। সহকর্মী ও বন্ধুদের অভিযোগ ছিল, শুটিং স্পটে নুন্যতম কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। সেই ঘটনার সাত দিন পর শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং ওড়িশার তালসারি থানায় আনুষ্ঠানিক এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা।
মামলার আসামিদের তালিকায় রয়েছেন ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার ও প্রখ্যাত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজনা সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) সহ একাধিক গুরুতর ধারায় এই মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সাত দিন পর কেন মামলা করার বিষয়ে বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি এবং ভীষণ বড় ধাক্কা পেয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি যে সত্যিই সেই মানুষটিকে হারিয়ে ফেলব, যিনি আমাকে সারাজীবন পথ দেখিয়েছেন। সেই কারণেই অভিযোগ দায়ের করতে আমার কিছুটা বিলম্ব হয়েছে।’
রাহুলের মৃত্যুর পরপরই প্রযোজনা সংস্থা দাবি করেছিল, বারবার নিষেধ করা সত্ত্বেও রাহুল নাকি গভীর জলে নেমেছিলেন। এমনকি লীনা গঙ্গোপাধ্যায় দাবি করেন, স্ক্রিপ্টে জলের কোনো দৃশ্যই ছিল না। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বর্ণনায় উঠে এসেছে ভিন্ন চিত্র। জানা গেছে, হাঁটু সমান জলে ড্রোন শট নেওয়া হচ্ছিল। সেই সময় ঢেউয়ের ধাক্কায় রাহুল ও ধারাবাহিকের নায়িকা শ্বেতা দুজনেই পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা সম্ভব হলেও রাহুল তলিয়ে যান। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর রাহুলের নিথর দেহ উদ্ধার করা হয়।
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল








