রিকশার ওপর চলন্ত ট্রাক, দুই নারীর পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
রিকশার ওপর চলন্ত ট্রাক উঠে দুই নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় রিকশাচালকের একটি পা ভেঙে গেছে।
সোমবার দিবাগত রাতে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তিনজনকে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, গোপালগঞ্জের গোপিনাথপুর গ্রামের কাজী ইমরানের স্ত্রী সুরভী খাতুন (৩৫), ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের জুয়েলের স্ত্রী ও ইমরানের বোন তাম্মি খাতুন (২৬) এবং রিকশাচালক সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটন পুলিশের এসআই কাজী ইমরানের স্ত্রী ও বোন বিকালে ঘুরতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে তারা রিকশায় ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসায় ফিরছিলেন। রিকশাটি উজির আলী স্কুলের পাশে পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহগামী একটি ট্রাকের নিচে পড়ে। এ সময় দুই নারী ও রিকশাচালক পিষ্ট হন।
প্রত্যক্ষদর্শী শামিম মুন্সি জানান, সুরভী খাতুনের বাম পা বিচ্ছিন্ন হয়ে রাস্তার ওপর পড়ে ছিলো এবং তাম্মির পা ক্ষতবিক্ষত হয়ে মাংশ রাস্তায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভারকে মারধর করে জনতা পুলিশে সোপর্দ করে।
জানা গেছে, পর্যটন পুলিশের এসআই কাজী ইমরান আগে ঝিনাইদহে কর্মরত ছিলেন। এখন তিনি মেহেরপুরে বদলী হলেও তার পরিবার ঝিনাইদহে বসবাস করছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, ট্রাকটি ড্রাইভারসহ আটক করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা খারাপ।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








