রিফাত হত্যা: চার্জশিট জমা দেয়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৪ আগস্ট ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আজ বুধবার চার্জশিট জমা দেয়ার কথা ছিল। তবে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। চার্জশিট দাখিলের পরবর্তী তারিখ ২২ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনার থানার পরিদর্শক মো. হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি প্রতিবেদন তৈরিতে দিনরাত কাজ করছেন। তবে আজ বুধবার প্রতিবেদন দাখিল করা হবে না।
আলোচিত এই হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৫ জন। এজাহারভুক্ত ৪ আসামি এখনও পলাতক। প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। এ মামলায় ১৫ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে আহত করা হয়। বরিশাল মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা ১২ জনকে আসামি করে মামলা করেন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি