ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৬:২৮:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রিফাত হত্যা মামলায় ৪ আসামির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২০ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার সকালে বরগুনা নারী ও শিশু আদালতে তারা আত্মসমর্পন করেন। জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আত্মসমর্পণ করা ওই চার আসামি হলেন- প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, অপ্রাপ্তবয়স্ক দুই নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, তিন নম্বর আসামি আবু আবদুল্লাহ রায়হান, ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা।

উল্লেখ্য, ২৬ জুন সকাল সাড়ে ১০টায় প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাত শরীফকে কোপানো হয়।

গুরুতর আহতাবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ২৭ জুন বরগুনা থানায় মামলা করেন।

-জেডসি