রুদ্ধশ্বাস ফাইনাল: আইপিএলের ৫ম শিরোপা চেন্নাইয়ের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দেখতে এসেও অনেকে প্রথম দিন হতাশ হয়ে ফিরে যান। বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তে নিয়ে আসা হয় খেলাটি। দুর্দান্ত ব্যাট করে গুজরাট টাইটানস। টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে তারা সংগ্রহ করে ২১৪ রান।
এই রান তাড়া করতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে চেন্নাই সুপার কিংস। দুই ওপেনার ৩ বল খেলে ৪ রান তোলার পর হানা দেয় বৃষ্টি।
প্রায় আড়াই ঘণ্টা খেলা বন্ধ থাকায় ম্যাচ সোমবার টপকে মঙ্গলবার রাতেরও অনেকাংশ পেরিয়ে যায়। যদিও ফাইনালে শেষ পর্যন্ত শিরোপার নিষ্পত্তি হয়েছে চেন্নাইয়ের ইনিংসে ওভার কেটে।
ডিএলএস নিয়মে মহেন্দ্র সিং ধোনির দলের সামনে জয়ের জন্য নতুন লক্ষ্য ঠিক হয় ১৫ ওভারে করতে ১৭১ রান। সে লক্ষ্যের পিছু ছুটে শেষ পর্যন্ত ডিএলএস নিয়মে শেষ বলে ৫ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয় চেন্নাই। শেষ ওভারে ১৩ রানের লক্ষ্য পূরণ করে আইপিএলে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল।
চেন্নাইয়ের ওভার কাটায় গুজরাটের বোলারদের ওভারসীমাও কমে আসে। সর্বোচ্চ ৩ ওভার বল করার সীমা বেঁধে দেওয়া হয় গুজরাটের বোলারদের। আর পাওয়ার প্লে নির্ধারিত হয় ৪ ওভারের। চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে পাওয়ার প্লের ৪ ওভারে ৫২ রান তুলে শুরুটা বেশ ভালোই করেছিলেন। ১৬ বলে ২৬ রান করা গায়কোয়াড়কে ৭ম ওভারে গিয়ে হারায় চেন্নাই।
বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার নুর আহমদকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন গায়কোয়াড়। মাঝে ২ বল পর কনওয়েও ড্রেসিংরুমের পথ ধরেন। ২ ছক্কা ও ৪ চারে ২৫ বলে ৪৭ রান করা কনওয়ে আরও কিছুক্ষণ থাকলে চেন্নাইয়ের বল আর রানের ব্যবধান শেষ দিকে আরেকটু কমতে পারত। কিন্তু নুর আহমদ এক ওভারে দুই ওপেনারকে তুলে নিয়ে চেন্নাইকে চাপে ফেলেন। চাপ কাটিয়ে উঠতে চেন্নাইকে দ্রুত রান তোলার পাশাপাশি জুটিও গড়তে হতো। তৃতীয় উইকেটে শিবম দুবেকে নিয়ে অজিঙ্কা রাহানে সেই চেষ্টাই করছিলেন। জশ লিটলের করা ৮ম ওভারে ২ ছক্কায় পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন রাহানে।
জয়ের জন্য শেষ ৫ ওভারে ৫৯ রান দরকার ছিল চেন্নাইয়ের। এমন পরিস্থিতিতে ১১তম ওভারে ক্যাচ তুলে আউট হন রাহানে। ২ ছক্কা ও ২ চারে ১৩ বলে ২৭ রান করা রাহানে আউট হওয়ার পর জয়টা অনেক দূরের বন্দর মনে হচ্ছিল চেন্নাইয়ের জন্য। আম্বাতি রাইড়ুকে নিয়ে শেষ ৪ ওভারে ৫৪ রান তাড়ার করার চ্যালেঞ্জে নামেন শিবম দুবে। রশিদ খানের করা ১২তম ওভারে ২ ছক্কাসহ ১৫ রান তুলে ম্যাচটা জমিয়ে তোলেন দুবে। ৩ ওভারে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য রশিদ খান হতাশ করেছেন গুজরাটের সমর্থকদের। জয়ের জন্য চেন্নাইয়ের লক্ষ্য ১৮ বলে ৩৯ রানে নেমে আসায় ম্যাচে ছিল দুই দলই।
১৩তম ওভারে মোহিত শর্মার প্রথম তিন বল থেকে ১৬ রান তুলে রাইড়ু চেন্নাইয়ের জন্য ম্যাচটা সহজ করে তুললেও পরের বলে আউট হন। অধিনায়ক ধোনিও (০) পরের বলে ক্যাচ তুলে আউট হওয়ায় ম্যাচ আবারও গুজরাটের দিকে হেলে পড়ে। কিন্তু দুবে ও রবীন্দ্র জাদেজা ক্রিজে থাকায় চেন্নাইয়ের জয়ের সুযোগ তখনো ছিল। ১২ বলে ২১ রানের দূরত্ব- এই পরিস্থিতিতে চেন্নাইকে আটকাতে ১৪তম ওভারটি করতে আসেন গুজরাট পেসার মোহাম্মদ শামি। তিনি ৮ রান দেওয়ায় শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের।
গুজরাটের হয়ে শেষ ওভারটি করেন মোহিত শর্মা। দুবে ও জাদেজাকে প্রথম ৪ বল পর্যন্ত কোনো বাউন্ডারি না দিলেও পঞ্চম বলে তাঁকে ছক্কা মারেন জাদেজা। এতে জয়ের জন্য শেষ বলে লক্ষ্য নেমে আসে মাত্র ৪ রানে। মোহিতের শেষ বলটি জাদেজার প্যাডে ছিল, ব্যাটে খেলে লেগে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে জয়ের উদ্যাপনে মেতে ওঠেন জাদেজা। ২১ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন দুবে। ৬ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন জাদেজা। গুজরাটের হয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন মোহিত শর্মা।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




