রুনা লায়লাসহ চার বরেণ্য ব্যক্তি পদক পেলেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৩ পিএম, ২১ জুলাই ২০১৮ শনিবার
সঙ্গীত শিল্পী রুনা লায়লাসহ সংস্কৃতি জগতের চার বরেণ্য ব্যক্তিত্বকে পদক প্রদান করা হয়েছে। পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন, রুনা লায়লা, অভিনয়ে সুচন্দা, জিনাত বরকত উল্লাহ ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অভিনয়, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখায় এই চার বরেণ্য ব্যক্তিকে পদক প্রদান করা হয়।
আজ শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠানে এই পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ।
সাঁকো টেলিফিল্ম এর উদ্যোগে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ এই উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সংগে তারকাদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সাঁকো টেলিফিল্ম পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০১৮।
আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এতে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমউিনিকেশন স্যাটেলাইট কোম্পানীর চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও সংগঠনের পরিচালক নাজমুল খান।
মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। নতুন প্রজন্মকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি সাঁকো টেলিফিল্ম কর্তৃক সাংস্কৃতিক অঙ্গনের বিশ্ব বরেণ্য সফল মানুষদের সম্মাননা প্রদান করায় সাধুবাদ জানান ও বরেণ্য চার গুণী ব্যক্তির হাতে পদক তুলে দেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







