ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ২১:৩৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

রুশ-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ১ হাজার শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২০ পিএম, ২৪ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রুশ-ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ হাজার শিশু। তবে প্রকৃত সংখ্যা এবং অবস্থা এরচেয়ে অনেক বেশি হতে পারে। জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) এ তথ্য জানিয়েছে। ইউনিসেফ-এর মতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এই যুদ্ধে কমপক্ষে ৯৭২ শিশু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক প্রতিবেদনে ইউনিসেফ-এর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।  

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে জানান, শুধু এই পরিসংখ্যান যাচাই করেছে জাতিসংঘ। প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে বলে জানান তিনি। 

এই যুদ্ধের ফলে সারা ইউক্রেনজুড়ে অনেক শিশু সহিংসতার সম্মুখীন হয়েছে। এছাড়াও যুদ্ধের ফলে দেশটির শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংসলীলা হয়েছে তাতে প্রতি গভীর দূ:খ প্রকাশ করেছেন ক্যাথরিন।

সোমবার দেওয়া এক প্রতিবেদনে তিনি বলেন, মাত্র এক সপ্তাহের মধ্যে শুরু হতে যাচ্ছে স্কুল। কিন্তু এই যুদ্ধে ইউক্রেনের শিশুরা কতটা হারিয়েছে তা অনুমান করা যাচ্ছে না। 

দেশজুড়ে শত্রুতা বৃদ্ধির কারণে দেশটির শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে মনে করেন তিনি। এই যুদ্ধে স্কুলগুলোকে বিভিন্ন দলের মাধ্যমে লক্ষ্যবস্তু হিসেবে বা অন্যভাবে ব্যবহার করা হয়েছে। ফলে পরিবারগুলি তাদের সন্তানদের স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছে না।

তিনি আরও বলেন, পরিসংখ্যান থেকে ধারণা করা হচ্ছে প্রতি ১০টি স্কুলের মধ্যে ১টি স্কুল বা শতকরা ১০ ভাগ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ক্যাথরিন বলেন, শিশুদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমর্থন প্রয়োজন। জরুরী পরিস্থিতিতে পড়া শিশুসহ সকল শিশুকে স্কুলে পাঠানো ও শিক্ষার প্রয়োজন রয়েছে। ইউক্রেনের শিশুদের সব থেকে প্রয়োজন শান্তি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৮২ দিনের মতো চলছে এই দুই দেশের সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।