ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৭:২৫:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

রুয়ান্ডায় ত্বক ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ, বিপাকে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বর্তমান যুগে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে প্রসাধনী ছাড়া কল্পনা করতে পারে না নারীরা।  কিন্তু ত্বক ফর্সাকারী ক্রিমসহ সব প্রসাধনীর ব্যবহার নিষিদ্ধ করেছে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা।

আলজাজিরার এক রিপোর্টে বলা হয়েছে, রুয়ান্ডা সরকার দেশটিতে ত্বক ফর্সাকারী প্রসাধনী ব্যবহারসহ এ জাতীয় পণ্য উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু অনেকেই সরকারের এমন নিষেধাজ্ঞার সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা হচ্ছে।

অনেকের আশঙ্কা, এই নিষেধাজ্ঞার মাধ্যমে রুয়ান্ডা সরকার নারীদেরকে অবৈধভাবে উৎপাদন ও আমদানি হওয়া ভেজাল প্রসাধনী ব্যবহারের পথ তৈরি করে দিল। যা তাদেরকে নানারকম শারীরিক রোগ সংক্রমণের ঝুঁকির মুখে ঠেলে দেবে।

উল্লেখ্য, আফ্রিকার দেশগুলোতে প্রতিবছর কোটি কোটি টাকার প্রসাধনী বিক্রি হয়।

-জেডসি