রূপগঞ্জ ট্যাজেডি: মৃত ৫২, তদন্ত কমিটি গঠিত, চলছে উদ্ধার কাজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ পিএম, ৯ জুলাই ২০২১ শুক্রবার
রূপগঞ্জ ট্যাজেডি: মৃত ৫২, তদন্ত কমিটি গঠিত, চলছে উদ্ধার কাজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ’র সেজান জুস কারখানায় লাগা আগুনে এখন পর্যন্ত ৫২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ।
জানা গেছে, আগুন নেভার পর এখন তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস। প্রতিষ্ঠানটির কারখানা ভবনের পাঁচতলায় তল্লাশি চালিয়ে কোনো লাশ খুঁজে পাননি কর্মীরা। বর্তমানে ভবনের ছয়তলায় তল্লাশি চালানো হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (প্রশাসন) ওহিদুল ইসলাম।
ওহিদুল ইসলাম জানান, পাঁচ তলায় তল্লাশি শেষ হয়েছে। সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। বর্তমানে ভবনের ছয়তলায় ডাম্পিং নিয়ন্ত্রণের কাজ চলছে। ডাম্পিং শেষ হলে লাশের খোঁজে তল্লাশি শুরু হবে।
পুরো ভবনটি হিট হয়ে আছে। আগুন নেভানো হলেও কিছু কিছু জায়গায় ফের জ্বলে উঠছে। প্রতিটি স্থানে আগুন নেভানোর কাজ শেষ হয়ে গেলে ভবনের কোথায় কোনো শ্রমিক জীবিত বা মৃত অবস্থায় আছেন কিনা দেখতে তল্লাশি চালানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ উপপরিচালক।
ফায়ারকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনের বিভিন্ন জায়গার ধ্বংসস্তূপ থেকে আগুনের শিখা জ্বলে উঠছে, তাপ তো রয়েছেই প্রচুর ধোঁয়াও বের হচ্ছে। ভবনের কোন কোন যায়গায় এই অবস্থা (ডাম্পিং) রয়েছে তা দেখা হচ্ছে।
জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও ডেমড়ার ১৮টি ইউনিট এখনো কাজ করছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, আগুন লাগা ভবনের পাঁচ তলায় লাশ নেই। ছয়তলার অবস্থা এখনই বলা যাচ্ছে না। ডাম্পিং শেষ হলে তল্লাশি চালানো হবে। পুরো ভবনটিরও তল্লাশি করা হবে।
আগুন লাগা ভবনের সামনে থাকা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আজ শুক্রবার কথা বলে জানা গেছে, স্বজনের খোঁজে স্বজনরা এসে কারখানার সামনে ভিড় করে। এক পর্যায়ে তারা কারখানার স্টাফ ও আনসারদের থাকার কোয়ার্টারে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনায় সাংবাদিকসহ বিভিন্ন জনের মোটরসাইকেলসহ ১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। আনসার সদস্য ও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় সেজান জুস, কোমল পানীয় ও বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরির ওই কারখানায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনের মৃত্যু হয়েছে। কারও লাশই শনাক্ত হয়নি। ডিএনএ টেস্ট করার পর মৃতদের লাশ যার যার আত্মীয়-স্জনের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।
এ ছাড়া নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











