রূপচর্চায় পেয়ারা পাতার ব্যবহার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পেয়ারা অনেকের কাছেই পছন্দের একটি ফল। এটি উপকারী ফল একথা সবারই জানা। পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতাও কিন্তু উপকারী। বিশেষ করে ত্বকের যত্নে পেয়ারা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিটামিন সি, পটাশিয়াম ও ফলিক অ্যাসিডের চাহিদা মেটাতে নিয়মিত পেয়ারা তো খাবেনই, ত্বক ভালো রাখতে ব্যবহার করতে পারেন পেয়ারা পাতাও। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন-
তৈলাক্ত ত্বকের জন্য
এক মুঠো পেয়ারা পাতা, ৫ টেবিল চামচ পানি ও ২ টেবিল চামচ লেবুর রস নিন। এবার পেয়ারা পাতার সঙ্গে অল্প পানি মিশিয়ে বেটে নিন। একটি পাত্রে ২ টেবিল চামচ পেয়ারা পাতা বাটা নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি আধা ঘণ্টার মতো মুখে মেখে রাখুন। শুকিয়ে যাওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে এবং ত্বক পরিষ্কার রাখতে এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারেন।
ব্রণ ও ব্ল্যাকহেড দূর করতে
এক মুঠো পেয়ারা পাতা, ৫ টেবিল চামচ পানি, এক চিমটি হলুদের গুঁড়া ও ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। পেয়ারা পাতা ও পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিন। এবার একটি পাত্রে ১ টেবিল চামচ পেয়ারা পাতা বাটার সঙ্গে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক চিমটি হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে অপেক্ষা করুন মিনিট বিশেক। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভালো ফল পাওয়ার জন্য সপ্তাহে দুই কিংবা তিনদিন এটি ব্যবহার করুন।
ত্বকের জ্বালাভাব দূর করতে
এক মুঠো পেয়ারা পাতা ও ১ কাপ পানি নিন। এবার পানিতে পেয়ারা পাতা মিশিয়ে ১০ মিনিট ফোটান। এরপর আঁচ বন্ধ করে পানি ছেঁকে পাতাগুলো সরিয়ে রাখুন। ছেঁকে নেওয়া পানি একটি পাত্রে রেখে ঠান্ডা করতে হবে। পানি ঠান্ডা হলে তা একটি স্প্রে বোতলে ভরে রাখতে হবে। ত্বক সংবেদনশীল হলে মুখ পরিষ্কার করার পরে এই স্প্রে টি ব্যবহার করতে হবে। মশা কামড়ালে কিংবা ত্বকের জ্বালা ভাব উপশম করতেও এই স্প্রে ব্যবহার করা যাবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








