ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৪:২৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

রেকর্ড দামে বিক্রি মেরিলিন মনরোকে নিয়ে আকাঁ ছবি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ১০ মে ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

হলিউডের আইকনিক শিল্পী মেরিলিন মনরো। তাকে নিয়ে আঁকা একটি ছবি বিক্রি হয়েছে ১৯৫ মিলিয়ন ডলারে। অ্যান্ডি ওয়ারহোলের শিল্পকর্মটিকে বিংশ শতাব্দীতে বিক্রি হওয়া সবচেয়ে দামী শিল্পকর্ম হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

৪০ বর্গইঞ্চি আকারের শিল্পকর্মটির নাম ‘Shot Sage Blue Marilyn’। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিতে শিল্পকর্মটি বিক্রি হয়। 

বিক্রির আগে একাধিক জাদুঘরে শোভা বাড়িয়েছিল বিখ্যাত এই শিল্পকর্ম। 

১৯৬৪ সালে ছবিটি এঁকেছিলেন ওয়ারহোল। মেরিলিনের বিখ্যাত একটি ছবিকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে তিনি শিল্পকর্মটি সৃষ্টি করেন। এটিকে আমেরিকার সবচেয়ে দামী শিল্পকর্মও বলা হচ্ছে। শিল্পকর্মটি মূলত বিক্রি হয়েছে ১৭০ মিলিয়ন ডলারে। তবে কর ও ফি মিলিয়ে শিল্পকর্মটির দাম দাঁড়ায় ১৯৫ মিলিয়ন ডলারে।
সূত্র : বিবিসি