রেকর্ডসংখ্যক সাংবাদিক কারারুদ্ধ, নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৬ পিএম, ৯ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
চলতি বছর বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সাংবাদিক কারারুদ্ধ হয়েছে। বৃহস্পতিবার কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে এ তথ্য উঠে এসেছে।
সিপিজের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ২৯৩ সাংবাদিককে কারারুদ্ধ করা হয়েছে। সাংবাদিকতার কারণে এ বছর অন্তত ২৪ সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আরও ১৮ সাংবাদিকের এমন পরিস্থিতিতে মৃত্যু হয়েছে যে তারা সাংবাদিকতার জন্য টার্গেট হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়াটা খুব কঠিন।
সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানটি বলছে, এসব সাংবাদিকদের একেক দেশে একেক কারণে কারারুদ্ধ করা হয়েছে। তবে রেকর্ডসংখ্যক সাংবাদিক গ্রেফতার ও কারাবন্দী করার ঘটনা মূলত বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রতিফলন।
চলতি বছর যেসব সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তাদের একজন ভারতের দানিশ সিদ্দিকী। তিনি বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্র সাংবাদিক ছিলেন। গত জুলাইয়ে আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত হন তিনি। এ ছাড়া গত জুনে মেক্সিকোতে খ্যাতিমান সাংবাদিক গুস্তাভো শানচেজ কাবেরাকে গুলি করে হত্যা করা হয়।
সিপিজের হিসাব অনুযায়ী, চীনে এ বছর সবচেয়ে বেশি ৫০ সাংবাদিককে কারা অন্তরীণ করা হয়। তারপরই রয়েছে মিয়ানমার। দেশটিতে গত ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর সামরিক জান্তা ২৬ সাংবাদিককে গ্রেফতার করে। এ বছর মিসরে ২৫, ভিয়েতনামে ২৩, বেলারুশে ১৯ সাংবাদিককে কারা অন্তরীণ করা হয়েছে।
এ বছর প্রথমবারের মতো চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে কারারুদ্ধ সাংবাদিকদের তালিকাভুক্ত করেছে সিপিজে।
সূত্র: আল জাজিরা
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



