ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২:১২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

রেনু হত্যা: আরো পাঁচজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডায় গুজবকে কেন্দ্র করে ‘গণপিটুনিতে’ তাসলিমা বেগম রেনুকে হত্যার ঘটনায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে বাড্ডার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচজন হলেন- মুরাদ (২২), সোহেল রানা (৩০), বিল্লাল হোসেন (২৮), আসাদুল ইসলাম (২২) ও রাজু আহমেদ (২৩)। এ নিয়ে রেনু হত্যাকাণ্ডে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হলো।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছবি ও ভিডিও ফুটেজ দেখে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।

উল্লেখ্য, গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ‘ছেলেধরা’ সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে ‘গণপিটুনিতে’ হত্যা করা হয়। সেদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রেনুর ভাগিনা নাসির উদ্দিন।

-জেডসি