রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩২ এএম, ২৫ অক্টোবর ২০১৭ বুধবার
রোহিঙ্গা শিবির পরিদর্শনে করতে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী রোববার বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন বলে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
আগামী শনিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে চট্টগ্রামে অবস্থান করবেন খালেদা জিয়া। পরদিন রোববার তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
প্রায় তিন মাস লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফিরে সোমবার রাতে দলের নীতিনির্ধারকদের নিয়ে বৈঠকে বসেন খালেদা জিয়া।
বৈঠকে রোহিঙ্গা সংকট, নির্বাচনকালীন সহায়ক সরকার, ইসির সঙ্গে বিএনপির সংলাপ, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’উদযাপনে নানা কর্মসূচি গ্রহণসহ সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিকে বিএনপি চেয়ারপারসনের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাওয়ার বিষয়ে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করার কথা ছিলো। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ এম কে আনোয়ার মৃত্যুবরণ করায় তা পিছিয়ে দেওয়া হয়েছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




