রোজায় কত ঘণ্টা ক্লাস হবে, জানালো মাউশি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনার যে ক্ষতি হয়েছে, সেটা পুষিয়ে নিতে পবিত্র রমজান মাসে দেশের সব স্কুল কলেজ খোলা থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল-কলেজে ক্লাস চলবে।
তবে রমজানে কত ঘণ্টা ক্লাস হবে, তা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৩১ মার্চ) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদের সই করা অফিস আদেশে জানানো হয়, রোজায় স্কুল-কলেজে ক্লাস হবে সর্বোচ্চ সাড়ে ৩ ঘণ্টা।
মাউশির অফিস আদেশে বলা হয়, এক শিফটের প্রতিষ্ঠানে ক্লাস চলবে সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। এ ছাড়া দুই শিফটের প্রতিষ্ঠানে সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.১০ মিনিট এবং দিবা শিফটে ক্লাস চলবে বেলা ১১.৩০ মিনিট থেকে দুপুর ২.৩০ মিনিট পর্যন্ত।
অফিস আদেশে আরও বলা হয়, এক শিফটের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন ৫টি ক্লাস এবং দুই শিফটে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠান স্ব স্ব রুটিন প্রনয়ণ করে দিবে।
এর আগে সোমবার (২৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।
আদেশে বলা হয়, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনায় ব্যপক ক্ষতি হয়েছে। শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০ রমজান পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২২ মার্চ ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস কার্যক্রম চালু রাখতে পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও এ সিদ্ধান্ত নেওয়া হয়।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


