রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার পক্ষে শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রমজানে গরম পড়বে, তাই অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাইছেন। তবে শিক্ষার্থীদের ক্লাস করাটাও খুবই দরকার। দুটো বছর শ্রেণিকক্ষে ক্লাস হয়নি। এখন শ্রেণিকক্ষে ক্লাস করতে না পারলে তাদের জন্য সিলেবাস শেষ করা কষ্টকর হয়ে পড়বে।
শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের মতোই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকেও ২০ রোজা পর্যন্ত ক্লাস নেয়া হতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি। হয়ত একই সময়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করব।
এদিকে করোনা বিধিনিষেধ শিথিলের সঙ্গেই রাজধানীতে বেড়েছে তীব্র যানজট। এছাড়াও প্রচন্ড গরমে শিক্ষাকার্যক্রম পরিচালনা না করার পক্ষে অধিকাংশ শিক্ষক। এমন পরিস্থিতিতে অনেকেই রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাইছেন। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী এমন মন্তব্য করলেন।
সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের প্রথম মেয়াদে যানজটের কথা চিন্তা করে রোজায় রাজধানীতে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর টানা কয়েক বছর একই সিদ্ধান্ত নেয়া হয়। এরপর করোনা মহামারীর কারণে উলোটপালট হয়ে যায় শিক্ষা ক্যালেন্ডার।
সর্বশেষ রোজায় প্রাথমিকে ক্লাস চলছে ২০ রোজা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২৪ রোজা পর্যন্ত ক্লাস নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস





