ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ১২:৪১:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

রোজিনার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২০ মে ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত। গুটিকয়েক লোকের কারণে এ বদনাম হচ্ছে। অনেকে আমাদের এটি নিয়ে প্রশ্ন করবে, ফরেন মিনিস্ট্রি হিসেবে এটা আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হতে হবে। আমরা এ ধরণের ঘটনা চাই না।

বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত লি জেন-কিউন সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। বাংলাদেশ সরকারের কিছু লুকানোর নেই। পেশাগত দায়িত্বে বাধা আর রোজিনা ইসলামকে হেনস্তার খবর দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুটিকয়েক মানুষের জন্য বাংলাদেশের বদনাম হচ্ছে। গুটিকয়েক লোকের জন্য সরকারের অর্জন নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয় এবং সরকারের বদনাম হয়।

শেখ হাসিনার সরকার সংবাদপত্র বান্ধব সরকার উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, আমরা কখনো আপনাদের নিষেধ করিনি। আমাদের গোপন করার কিছু নেই। তবে যেহেতু বিচারাধীন, আমি আর কোন মন্তব্য করতে চাই না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আশা করি রোজিনা ন্যায়বিচার পাবে।

ঘটনাটিকে অপ্রত্যাশিত আখ্যায়িত করে তিনি বলেন, সংবাদমাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে। আপনাদের কারণেই বালিশের কাহিনী, লাখ টাকার সুপারি গাছ কিংবা সাহেদ করিমের তথ্য পেয়েছি এবং সরকারও অ্যাকশন নিয়েছে। আপনারা সরকারকে যথেষ্ট সহায়তা করেছেন, উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছিলেন তিনি।

প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় সাংবাদিক রোজিনা ইসলাম এখন কাশিমপুর কারাগারে আছেন। আজ তার জামিন আবেদন উঠেছে আদালতে।

গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে পাঁচ ঘণ্টার বেশি সময় রোজিনা ইসলামকে আটকে রাখার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। সোমবার রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় মামলা করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছে।

-জেডসি

 

 

এই বিভাগের জনপ্রিয়