রোজিনার ফেসবুক আইডি হ্যাক, স্ট্যাটাসে দায় নেবে না পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বন্ধ (ডি-অ্যাকটিভেড) করে রাখা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ উঠেছে। সেটিতে রোজিনা ইসলাম আর প্রবেশ করতে পারছেন না। তাই রোজিনা ইসলামের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে কোনো স্ট্যাটাস আসলে তিনি বা তার পরিবার এর দায়-দায়িত্ব নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু। কে বা কারা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করেছে তা এখনও জানা যায়নি।
আজ বুধবার (২৬ মে) সকালে মনিরুল ইসলাম মিঠু এমন তথ্য জানিয়ে বলেন, গত ১৭ মে রোজিনা কোনো একটি কারণে তার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (ডি-অ্যাকটিভেড) করেছিলেন। কিন্তু সোমবার (২৪ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ দেখতে পান তার ফেসবুক চালু। তিনি জিমেইল অ্যাকাউন্টেও ঢুকতে পারছেন না।
পরিবার আশঙ্কা করছে, কেউ অসৎ উদ্দেশ্যে রোজিনা ইসলামের ফেসবুক আইডি ও জিমেইল আইডি অবৈধভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। তাই এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে গত ২৫ মে রাজধানীর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
মনিরুল ইসলাম মিঠু আরও বলেন, এখন আমাদের সন্দেহ হচ্ছে যারা এই ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়েছে, তারা মিথ্যা যেকোনো ধরনের মেইল বা স্ট্যাটাস দিতে পারে। তবে এসব স্ট্যাটাস বা মেইলের দায়িত্ব আমরা নেব না। কারণ ওই ফেসবুক ও জিমেইল অ্যাকাউন্টে এখন আর রোজিনা ইসলামের দায়িত্ব নেই।
হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা ইসলাম এখন কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, তার শারীরিক সমস্যাগুলোর নিয়মিত চিকিৎসা চলছে। তবে সে মানসিকভাবে খুব অসুস্থ। এখনও স্কয়ার হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
জিডির বিষয়ে শাহজাহানপুর থানার ডিউটি অফিসার আব্দুর রউফ বলেন, গতকাল রোজিনা ইসলামের স্বামী জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত ১৭ মে কারামুক্ত রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখেন এবং নির্যাতন চালান। তখন তার মোবাইলও কেড়ে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই মামলায় রোজিনার মোবাইল জব্দ দেখানো হয়। ৫ দিন কারাবাসের পর রোজিনা ইসলাম গত রোববার জামিনে মুক্ত হন। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে রোজিনার জব্দকৃত মোবাইল ফোন সিআইডি’র ফরেনসিক ল্যাবে পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




