রোটারিয়ানরা সামাজিক ক্ষেত্রে সেবা অবদান রাখছেন : স্পিকার
আপডেট: ০৫:৫৪ এএম, ৩ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শোষণ-বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের সকলকে একযোগে কাজ করে যেতে হবে।
তিনি বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোটারি ইয়ার লাঞ্চিং এন্ড ইন্সটলেশন সেরিমনি অব ডিস্ট্রিক গভর্নর ২০১৫-১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
স্পিকার বলেন, রোটরিয়ানরা স্বাস্থ্য ও শিক্ষাসহ সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সেবা দানের উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছেন। রোটরিয়ানবৃন্দ সমাজের গরীব-দুঃখীদের জন্য নিজের কষ্টার্জিত অর্থ অকাতরে দান করে যাচ্ছেন। রোটরিয়ানবৃন্দ সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের বৈষম্যহীন সমাজ গঠনে অব্যাহত চেষ্টা রাখতে হবে। সমাজ থেকে বৈষম্য হ্রাস এবং ধনী-গরীবের ব্যবধান কমিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বিশ্বে একটি রোলমডেল। বাংলাদেশ নারী ক্ষমতায়ন, শিশুমৃত্যু হার ও মাতৃমৃত্যু হার হ্রাস প্রভৃতি ক্ষেত্রে বিশ্বে অনন্য স্থান অর্জন করে নিয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা রক্ষার জন্য সকলকে কাজ করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সকলে এগিয়ে আসলে বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বন্যা-ঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যেকোন সমস্যাকে চিহ্নিত করে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি থেকে মানবতার সেবায় একযোগে কাজ করতে হবে। বৈষম্য দূরীকরণসহ ধনী-গরীবের ব্যবধান কমিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে রোটারিয়ানসহ সকলকে একযোগে কাজ করতে হবে।
দেশে শিক্ষাবিস্তারসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ন্যাশন বিল্ডিং এ্যাওয়ার্ড এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হককে লাইফটাইম এচিভমেন্ট এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডিস্ট্রিক গভর্নর এস. এ. এম শওকত হোসেন ও রোটারিয়ান প্রফেসর সাওয়ালাক রাতানাভিচ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা বলা হয়।
০৩.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা