রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২২ লাখ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। এ বছরে পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। করোনা পরিস্থতির কারণে প্রায় ৮ মাস বিলম্বে শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।
এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২২ লাখের বেশি শিক্ষার্থী
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দুই পাবলিক পরীক্ষার সূচি চূড়ান্ত করেছে আগেই।
এসএসসি পরীক্ষার সূচিতে দেখা গেছে— আগামীকাল ১৪ নভেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।
সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা— দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা করে সময় দেয়া হবে।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৯৯৮ জন। দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ এক হাজার ৮৮৭ জন
এছাড়া ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি। এবারের পরীক্ষায় বিদেশ থেকে ৯টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ