রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই নারীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে মাদক সেবনকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছেন। শুক্রবার ইফতারের আগে কুতুপালং ক্যাম্প-২-এর ডি-৭ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় আলী হোসেনের ছেলে নূর সালাম (৩৯), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) ও তার শ্যালিকা হালিমা খাতুন (২৬)।
পুলিশের দেয়া তথ্য মতে, নূর সালামের মাদক সেবন নিয়ে স্ত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নূর সালাম স্ত্রী মরিয়ম বেগমকে দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় মরিয়মের।
পুলিশ সূত্রে আরো জানা যায়, এ ঘটনার খবর পেয়ে শ্যালিকা হালিমা খাতুন এগিয়ে আসেন। এ সময় নূর সালাম ও শ্যালিকা দা ও কাঁচি দিয়ে একে অপরকে কোপান। এতে ঘটনাস্থলেই মারা যান নূর সালাম। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে শ্যালিকা হালিমা খাতুনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় পুরো এলাকায় একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুতুপালংয়ের ওই রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে থাকা উপ-সচিব মো: রাশেদুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন হত্যা হয়েছে। লাশ উদ্ধার কার্যক্রম চলছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



