রোহিঙ্গা সংকট মিয়ানমারকেই সমাধান করতে হবে: প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার কথা না রাখায়, আন্তর্জাতিক আদালতে দেশটির বিচার চেয়েছেন ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসি। দ্রুততম সময়ে নাগরিকত্ব দিয়ে তাদের ফেরানোর তাগিদ দিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। এদিকে এই সমস্যা দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট উল্লেখ করে মিয়ানমারকেই এর সমাধান করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের দ্বিতীয়দিনের শুরুতেই জাতিসংঘ সদরদপ্তরে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সকল দেশের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে এক উচ্চপর্যায়ের সভার আয়োজন করে বাংলাদেশ মিশন ও ওআইসি।
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তার দেয়া পাঁচদফা বাস্তবায়নে বন্ধুরাষ্ট্রগুলোর সহযোগিতা চান। একইসঙ্গে এবারের অধিবেশনে চারটি প্রস্তাব দেবেন বলেও জানান তিনি। এই আলোচনায় অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সংকট নিরসনে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন দোষীদের বিচারের তাগিদ দেন।
অনুষ্ঠানে সৌদি আরব ও তুরস্কসহ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিরা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারকে তাগিদ দেন।
-জেডসি
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি











