রোহিঙ্গাদের এক কোটি ৮০ লাখ ইউরো দিচ্ছে ইইউ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
কক্সবাজার জেলায় বসবাসকারী স্থানীয় ও সেখানে থাকা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় এক কোটি ৮০ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর ইইউ’র দেওয়া এই অর্থ ব্যয় করবে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
বৃহস্পতিবার ইউনিসেফ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় জানানো হয়, ইইউ-এর সহায়তায় ইউনিসেফের তিন বছর মেয়াদী প্রকল্পে দুই লাখ ৮৮ হাজার শিশু ও পরিবার উপকৃত হবে। এ প্রকল্পে পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা এবং শিশু সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে।
বার্তায় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজুমি বলেন, ‘বাংলাদেশের দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকির মুখে থাকা জেলাগুলোর একটি কক্সবাজার। এখনো জেলাটির ১২ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তাই ইইউ’র মতো অংশীদারদের সহযোগিতায় আমরা মানবিক সহায়তা কার্যক্রম বেশ জোরদার করেছি। আশা করি এই প্রকল্প রোহিঙ্গা ও কক্সবাজারে বসবাসরত শিশু, কিশোর-কিশোরী ও তাদের পরিবারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।’
বার্তায় ইইউ’র রাষ্ট্রদূত রেঞ্জি তেরিংক বলেন, ‘শরণার্থী সংকটের কারণে ক্ষতিগ্রস্ত সবার জন্য আরও ভালো একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের আরও কাজ করতে হবে। এই কৌশলগত সহায়তার মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশি কমিউনিটিগুলোর জন্য মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা।’
ইইউ’র রাষ্ট্রদূত জানান, কক্সবাজারের ২৩ লাখ মানুষের প্রায় ৩৩ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ৫৫। ১৮ বছর হওয়ার আগেই অর্ধেকের বেশি মেয়ের বিয়ে হয়ে যায়। শিশুশ্রমে জড়িত প্রায় ৫০ হাজার শিশু। প্রতি দুটি শিশুর একটি খর্বাকৃতির হচ্ছে। এছাড়া মৌসুমী বৃষ্টিপাতের কারণে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে কক্সবাজার অন্যতম ঝুঁকিপূর্ণ।
-জেডসি
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা











