রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন শুরু করুন : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০০ এএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের অবিলম্বে প্রত্যাবাসন শুরু করার ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনে স্থানীয় জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। দ্রুত প্রত্যাবাসন শুরু করুন। এতে মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনে স্থানীয় জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। রোহিঙ্গাদের অবস্থানের কারণে স্থানীয় জনগণ তাদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। পাশাপাশি শরণার্থী শিবিরের আশপাশের গাছ কাটার কারণে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে।
জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানবিক আচরণের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, মাত্র তিন সপ্তাহে মিয়ানমারের বিপুল সংখ্যক মানুষের বাংলাদেশে অনুপ্রবেশের কথা জানতে পেরে আমি সত্যি হতবাক।
মিয়া সেপ্পো বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্য এবং পরিবেশগত বিষয়ের প্রতি নজর দিতে হবে। তিনি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতির কথা উল্লেখ করে বলেন, সংকট নিরসনে এটি একটি দিক-নির্দেশনা হতে পারে।
রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং মানবাধিকার পরিষদকে ধন্যবাদ জানান।
মিয়া সেপ্পো বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আর্থ-সামাজিক খাতে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নারী উন্নয়ন ও তাদের ক্ষমতায়নে সরকারের উদ্যোগ বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৫ হাজার মহিলা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম









