রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২০ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রোহিঙ্গাদের অনড় অবস্থানের কারণে আগামী ২২ আগস্ট প্রত্যাবাসন শুরু হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোহিঙ্গারা বলছেন, তাদের উত্থাপিত দাবিগুলোর কোনো সুরাহা না করে কোনোভাবেই প্রত্যাবাসন সম্ভব নয়। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সকল প্রস্তুতির কথা জানানো হয়েছে।
মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত প্রায় ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩১টি ক্যাম্পে অবস্থান করছে। মিয়ানমারে এসব রোহিঙ্গারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুঠপাটসহ চরম নির্যাতনের মুখে গেল ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে। ২ বছর পর আগামী ২২ আগস্ট থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা রয়েছে। তবে আশ্রিত রোহিঙ্গারা বলছে নাগরিকত্বসহ তাদের মৌলিক দাবিগুলো না মানলে প্রত্যাবাসনে রাজি নয় তারা।
এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনকে কেন্দ্র করে কোনো কোনো মহলের গুজব রটানোর খবরে সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানালেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
সবকিছু ঠিক থাকলে সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম মৈত্রী সেতু ও টেকনাফের নাফ নদের কেরুনতলীর প্রত্যাবাসন ঘাট দিয়ে ওই সব রোহিঙ্গা মিয়ানমারে ফিরে যাওয়ার কথা রয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম।
এ ব্যাপারে বাংলাদেশ সরকার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান এই কর্মকর্তা।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











