ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:২৭:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা চলছে : সু চি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০০ পিএম, ১৫ অক্টোবর ২০১৭ রবিবার

মিয়ানমারের নেতা অং সান সু চি জানিয়েছেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আলোচনা চলছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা জানান। তবে কী পদ্ধতিতে তাদের ফেরত নেওয়া হবে এ বিষয়ে সু চি কোনো সদুত্তর দেননি।

এদিকে রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন এখনও চলছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসছে। এখনও এক লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে আসার অপেক্ষায় বলেও উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

সু চি যেদিন এ কথা বলেন, সেদিনই রোহিঙ্গা সংকট নিয়ে আবারও মিথ্যাচার করেছেন দেশটির সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। তার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের তোলা রোহিঙ্গাবিরোধী ‘জাতিগত নিধনযজ্ঞের’ অভিযোগ প্রত্যাখ্যান করে হ্লাইং ধৃষ্ঠতা ও ঔদ্ধত্যের স্বরে বলেছেন, রোহিঙ্গা ‘পলায়নের’ যে খবর আসছে, তা অতিরঞ্জিত। আর রোহিঙ্গারাই ‘অবৈধ বাঙালি’।

তিনি যখন এমন মন্তব্যে করছেন তখনও দক্ষিণ রাখাইনে রোহিঙ্গা বাড়ি-ঘরে অগ্নিসংযোগ চলমান। সেখান থেকে নতুন করে বাংলাদেশে মানুষের ঢল নামতে পারে।

তবে সু চি আশার বাণী শুনিয়ে টেলিভিশন বক্তব্যে বলেছেন, যারা বাংলাদেশ থেকে ফিরবেন তাদের পুনর্বাসন করা হবে। পাশাপাশি রাখাইন রাজ্যের উন্নতিতে তার সরকার কাজ করবে, এতে সেখানে টেকসই শান্তি অর্জন হবে বলেও মত তার।

রাখাইনে মানবিক সাহায্য, পুনর্বাসন ও উন্নয়নের জন্য ‘ইউনিয়ন এন্টারপ্রাইজ’ কমিটি গঠন করা হয়েছে। এতে করে সেখানে স্থায়ী শান্তি ফিরে আসবে বলে মনে করেন নোবেল জয়ী এই নেত্রী।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, গত ২৪ আগস্টের পর থেকে সহিংসতার জেরে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় সোয়া পাঁচ লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে।